Akhiruzzaman

দুইটা শূন্যতা বড়ই ভয়ংকর!

দুইটা শূন্যতা বড়ই ভয়ংকর!

১. রবের শূন্যতা
২. প্রিয়জনের শূন্যতা

এই শূন্যতাগুলো অন্তরটাকে দুমড়ে মুচড়ে রেখে দেয়! ২৪টা ঘন্টা অন্তর বিচলিত হয়ে থাকে। কোনভাবেই যেন সহ্য করা যায় না। আর এর থেকে বের হওয়ার জন্য অন্তর ছটফট করে। শূন্যতাগুলো পূর্ণতায় আনার জন্য যেন এই রুহটা হাহাকার করতে থাকে।

তবে এই দুই শূন্যতার মধ্যে রয়েছে বিশাল পার্থক্য।

এই যে রবের যে শূন্যতা, এই শূন্যতায় পূর্ণতা পাওয়া খুবই সহজ। শুধু আপনাকে আপনার রবের দিকে ফিরে আসতে হবে দেখবেন তিনি আপনার অন্তরকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন এবং শূন্যতা দূর করে দিয়েছেন।

সবচেয়ে মজার ব্যাপার কি জানেন?
আপনার রবের শূন্যতা যদি দূর হয় তাহলে আপনার অন্যান্য শূন্যতাগুলো অটোমেটিকেলি গায়েব হয়ে যাবে। রবের শূন্যতা কেটে গেলে প্রিয়জনের শূন্যতা আপনাকে আর কষ্ট দিবে না। আপনি হাজার আঘাত নিয়ে অন্তরে প্রশান্তি অনুভব করবেন।

অপরদিকে প্রিয়জনের শূন্যতায় পূর্ণতা আনা খুবই কঠিন। আপনার প্রিয়জনের শূন্যতা দূর হলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
কিন্তু রবের পূর্ণতা প্রিয়জনের শূন্যতা দূর করে দিতে পারলেও প্রিয়জনের পূর্ণতা কখনোই রবের শূন্যতা দূর করতে পারে না।

তাই সবসময় আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক সেটার দিকে ফোকাস দিবেন। আর এটাই আপনার করা উচিত।
কারণ পৃথিবীর সব পূর্ণতা আপনার রবের শূন্যতা দূর করতে পারবে না। কিন্তু আপনার রবের পূর্ণতা পৃথিবীর সব শূন্যতা দূর করতে পারবে।

তিনি যখন বলে হও আর তা হয়ে যায়! আর এটা আল্লাহর জন্য সহজ।

আর একমাত্র এই একটা সম্পর্ক যা আপনাকে কখনো আঘাত দিবে না। আপনি যতটুক দিবেন তার দ্বিগুন ফেরত পাবেন।
তাই এই সম্পর্কের প্রতি লয়েল হোন এবং সম্পর্কটাকে করে তুলুন অটুট এবং মজবুত। এতেই পাবেন দুনিয়া ও আখিরাতের কল্যাণ!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top