Akhiruzzaman

প্রিয় বোন আপনি যদি এমন হতেন।

প্রিয় বােনেরা যদি এমন হতেন?

আমাদের এক বােন ছিলেন খুব দ্বীনদার। একদিন তার স্বামী অন্যায়ভাবে তাঁকে অনেক প্রহার করল। ফলে তিনি খুব কান্না করছিলেন । অশ্রুভরা নয়নে আল্লাহর বান্দি বললেন, আমি অভিযােগ দায়ের করতে যাচ্ছি ।
.
স্বামী : তুমি কীভাবে ভাবলে যে তােমাকে বাসা থেকে বের হতে দেব?

স্ত্রী : আপনি ভেবেছেন, জানালা দরজা অফ করে আমাকে বিরত রাখতে পারবেন?

স্বামী : কী করবে তুমি? শুনি।

স্ত্রী : আমি অন্যভাবে যােগাযােগ করব ।

স্বামী : মােবাইল সব আমার কাছে যাও, যা ইচ্ছে কর। স্ত্রী বাথরুমের দিকে গেল। স্বামীর মাথায় এলাে, যদি জানালা দিয়ে বের হয়ে যায়। দ্রুত বের হয়ে বাথরুমের জানালার দিকে গেল। কিছু সময় অপেক্ষা করে কোন সাড়া – শব্দ না পেয়ে ফিরে এলাে । দেখতে পেল , স্ত্রী বাথরুম থেকে দরজা দিয়ে বের হচ্ছে আর তার হাত – মুখ থেকে অজুর পানি গড়িয়ে পড়ছে ।

স্ত্রী বলল : আমি তাে তাঁর কাছেই অভিযােগ জানাব, জানালা দরজা অফ করে, মােবাইল দূরে সরিয়ে রেখে — যার থেকে আমাকে দূরে রাখতে পারবেন না। কেননা তাঁর দরজা তাে কোন সময় বন্ধ হয় না । এটা শুনে স্বামী একটু শক খেল । পেরেশান ও চিন্তিত হয়ে সােফায় বসে পড়ল। অপরদিকে আল্লাহর বান্দি যেয়ে সিজদায় নামাযে দাঁড়ালেন সিজদা অনেক লম্বা করলেন । স্বামী সােফায় বসে বসে দেখছিল। নামায শেষ করে স্ত্রী দু – হাত আসমানের দিকে উত্তোলন করে কান্না করতে শুরু । করলেন । স্বামী দৌড়ে এসে তার হাত দুটি ধরে ফেলল বলতে লাগল, আমার জন্য বদ দুআ করাই কি তােমার জন্য যথেষ্ট হয়নি?
আল্লাহর বান্দি মায়া ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল , আপনি আমার সাথে । এমন আচরণ করার পরেও কি মনে করেন আমি এখানেই ক্ষান্ত হব ?

স্বামী : আল্লাহর কসম ! আমি এমনটি করতে চাইনি , রাগের মাথায় হয়ে গেছে ।

স্ত্রী : এজন্যই তাে আপনার জন্য কল্যাণের দুআ আর শয়তানের জন্য বদদুআ করা থেকে আমি ক্ষান্ত হব না। আমি তাে এত বােকা নই যে , আমার চোখের শীতলতা, প্রাণের প্রিয়র বিরুদ্ধে আল্লাহ তায়ালার কাছে বদদুআ করব । এ কথা শুনে স্বামীর চোখ অশ্রুতে ভিজে গেল , স্ত্রীর হাত দুটি জড়িয়ে চুম্বন করতে লাগল আর বলল , আজ তােমাকে ওয়াদা দিচ্ছি , আর কোনদিন অন্যায়ভাবে তােমার গায়ে হাত উঠাবো না।

এমনই ছিল মুসলিম বােনদের আখলাক । কোন এক মা তার মেয়েকে বিদায় দেবার আগে অসিয়ত করেছিলেন , “ তুমি স্বামীর দাসীর মত হবে । দেখবে , সে তােমার গােলাম হয়ে গেছে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top