Akhiruzzaman

প্রিয় ভাই আমার তুমি দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করছো নাতো!!!

হে আমার ভাই তুমি বিংশ শতাব্দীর নব্য জাহেলিয়াতের স্রোতে নিজেকে ভাসিয়ে দিও না !
আজ সমাজের প্রতিটি স্তরে জাহেলিয়াতের ছয়লাপ। নাম সর্বস্ব মুসলিমদের অভাব নেই নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ কিন্তু কাজে কর্মে কাফির-মুশরিকদের সাথে কোন পার্থক্য নেই।

হে আমার ভাই তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করছো কিনা ?
আজ প্রেমের নামে অবাধ যৌনাচার, ক্রাশের নামে চোখের জ্বিনা, ফ্যাশনের নামে নাসারাদের অনুসরণ, বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উপভোগ, চ্যাট এর নামে বেহায়াপনা অশ্লীলতা, পর্ণগ্রাফী নামক মানব বিধ্বংসী নগ্নতা উপভোগ, ধূমপানের নামে মাদকাসক্ত হওয়া এগুলো উম্মাতে মুহাম্মদির কাজ নয়। আজ অবাধে প্রেম নামক অশ্লীলতা সমাজে বিদ্যমান। অথচ শরীয়ত ভিত্তিক কেউ বিয়ের কথা বললে তা বড় অপরাধ। আজ জ্ঞানের স্বল্পতা আমাদের কোথায় পৌঁছে দিয়েছে। চাচাতো ,খালাতো ,ফুফাতো ,বোনের সাথে, এবং কি তাদের মেয়ে ছেলের সাথে দেখা করা পর্যন্ত নাজায়েজ। সে জায়গায় আমরা চাচাতো বোনের সাথে পার্কে যাওয়া কে হালাল মনে করি। আপনি কেমন মা আপনি কেমন বাবা,একটা প্রাপ্ত বয়স্ক ছেলের সাথে আপনি আপনার মেয়েদের ছেড়ে দিলেন পার্কে যাওয়ার জন্য। আল্লাহ নামে শপথ করে বলি ওয়াল্লাহি। আপনার বিবেক মরে গেছে। আপনি নির্বোধ। অচিরেই আল্লাহর কাছে আপনাদের লজ্জিত হতে হবে। পরিচিত কিছু লোককে দেখি যারা ধার্মিকতার লেবাস ধরে। অথচ তাদের বোন অন্য এক দুশ্চরিত্র ছেলের সাথে পার্কে ঘুরতে যায়। আপনার দরকার ছিল সে জায়গায় বাধা দেয়া। অথচ আপনি নিশ্চুপ। কারণ আপনি নিজেই আপনার কাজিন দের সাথে হাসি ঠাট্টা অবাধে কথা বলা বৈধ মনে করেন।

তোমরা যারা হারাম রিলেশনের বিরুদ্ধে কথা বল। অথচ তোমরাই তোমাদের আপন জনের সাথে পর্দা মেন্টেন না করে। একি গুনার অংশীদার হচ্ছ।আর হুজুর যদি কাউকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয় সেখানে দোষ।

শুনে রাখুন আমার ভাই এগুলো মাসীহ আদ দাজ্জালের আগমনের পথকে সুগম করার মিশন।
হলিউড-বলিউড এর মুভি তোমার মস্তিষ্ক নিয়ন্ত্রিত করছে যা তুমি বুঝতেও পারছো না।

হে যুবক তুমি ভেবে দেখ, তুমি কোন তাঁবুতে রয়েছো ঈমানের নাকি নিফাকের ?

মুহাম্মদ (সঃ) বলেছেন, “একটি সময় আসবে, যখন মানুষ দুটি তাঁবুতে (দলে) বিভক্ত হয়ে যাবে।
একটি তাবু হবে ঈমানের, যেখানে কোন নিফাক (কপটতা/দ্বিমুখীতা) থাকবে না। অপর তাঁবুটি হবে নিফাকের, যেখানে কোন ঈমান থাকবে না।
যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন সেদিন থেকে বা তার পরদিন থেকে দাজ্জালের অপেক্ষা করো”। [সুনানে আবু দাউদ]
রসূল (সঃ) আরো বলেন, ”যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত গণ্য হবে” [আবু দাউদ ৪০৩১]

তুমি কি মনে করো, আমি ঈমান এনেছি এবং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, শুক্রবারে জুমার নামাজ আদায় করি তাই আমি মুসলিম ?

আল্লাহ্র শপথ! এগুলো মুসলিম হওয়ার জন্য কখনোই যথেষ্ট নয়।
খালিক তার সৃষ্ট মাখলুক এর অবস্থা সম্পর্কে খুব ভালো করেই জানেন।
তাই তো আল্লাহ্ বলেছেন,
“অধিকাংশ লোক আল্লাহ্’র প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক।” [সূরা ইউসুফ ১০৬]

অর্থাৎ অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলিম, ঈমানদার দাবি করবে কিন্তু তারা আল্লাহ্র কাছে মুশরিক হিসেবেই গণ্য হবে। কেননা তারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করবে, নাম থাকবে মুসলিম কিন্তু তাদের আক্বিদা, আ’মালে থাকবে শির্ক-কুফর, বিদাত।
তারা মুহাম্মদ (সঃ) কে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করবে না বরং রাজনৈতিক নেতা-নেত্রী কিংবা হলিউড-বলিউড অভিনেতা বা কোন খেলোয়াড়কে নিজেদের আইডল হিসেবে গ্রহণ করবে।।

অথচ আল্লাহ্ বলেছেন,
“তোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” [সূরা আল-আহজাব ২১]

“উসওয়াতুন হাসানা” তথা উওম আদর্শ হিসেবে একমাত্র মুহাম্মদ (সঃ) কেই গ্রহণ করতে হবে।
প্রতিটি সেক্টরে প্রতিটি কাজে দেখতে হবে মুহাম্মদ (সঃ) এর আ’মাল বা কাজের সাথে সাদৃশ্য রয়েছে কিনা! তিনি এ ব্যপারে কি দিক নির্দেশনা দিয়েছেন!
তার সাহাবিগনের আ’মাল বা কাজ কেমন ছিল।
আর ইসলাম অর্থ হলো আল্লাহ্র বিধানের কাছে আত্মসমর্পণ করা, এ ব্যাপারে নিজের নফসের খেয়াল খুশি চললে হবে না। আর যে ব্যক্তি এরূপ আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম। সুতরাং হে প্রিয় ভাই! তোমাকে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তুমি কি ঈমানে তাঁবুতে মুসলিম হিসাবে থাকতে চাও নাকি অধিকাংশ মানুষের ন্যায় নিফাকের তাঁবুতে মুশরিক হিসেবে থাকতে চাও যারা মুসলিম দাবি করা সত্ত্বেও আল্লাহ্র ফাতাওয়া অনুযায়ী মুশরিক।

আরও একটি বিষয় তোমরা যারা তোমাদের বোন তোমাদের মেয়েকে বিয়ে দিতে যাচাই-বাছাই করো না। তাদের উদ্দেশ্যে বলতেছি,যার ভিতর ন্যূনতম আওয়ামী লীগ এবং বিএনপি’র আদর্শ ও মানব রচিত দলের আদর্শ থাকবে। তার কাছে মেয়ে বিয়ে দেয়া থেকে বিরত থাকো। আর না হয় কবরে মুনকার নাকিরের হাতে হাদীসে বর্ণিত হ্যামারের আঘাত খাওয়ার জন্য প্রস্তুত হও।

ভিডিওঃআখিরুজ্জামান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top