Akhiruzzaman

পতনের আওয়াজ পাওয়া যায়!!

♦️পর্ণ আসক্তি !!!
♦️ এটি এমন এক টপিক, যা নিয়ে প্রকাশ্যে কথা বলা যায়না ! সামনাসামনি পরিবারের কাউকে এবিষয়ে বলা যায়না কিছুই ! চিৎকার করে সাবধান করা যায় না সবাইকে !
♦️ কিন্তু আমি আজ বলবো !!! মন খুলে বলবো !!!
♦️ হাত-জোড় অনুরোধ, সময় নিয়ে পুরো লেখাটি বুঝে বুঝে অন্তত একবার হলেও পড়বেন। শুধু নিজের জন্য নয়, নিজের পরিবার-পরিজন, ভালোবাসার প্রিয় মানুষটির জন্য হলেও পড়বেন !

🖋️🖋️”নীল দুনিয়ার হাতছানি : অবক্ষয়কালের শুরু” ||

পৃথিবীটা যেন কেমন হয়ে যাচ্ছে দিন দিন। কমছে ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস, শান্তি ও সুখি জীবন৷ দুর্লভ হয়ে গিয়েছে সুখী পরিবার খুঁজে পাওয়া ! বিগত সময়গুলোতে চারিদিকে মারাত্মক হারে বেড়েছে সংসারে অশান্তি, ডিভোর্স, নারী নির্যাতন, গুম, খুন, ধর্ষন, ইভটিজিং এর মতো বিষয়গুলো !

♦️এই মারাত্মকহারে এগুলো বাড়ার কারণগুলো কি শুধুই বাহ্যিক ???
♦️নাকি রয়েছে আরো গোপন, আরো মারাত্মক, আরো অন্ধকার কোন ফ্যাক্টর ???

তা জেনে সাবধান হওয়া দরকার আজই। লজ্জা পেয়ে চুপ করে থাকা আর কতোদিন ! এখন সব কথা হোক খোলাখুলি-সামনাসামনি। আসন্ন এক ভয়ানক গোপন বিপদ যে গলা পেচিয়ে ধরছে আমার-আপনার সন্তান-ভাই-বোন-স্বামী-স্ত্রী’কে।

শত্রুকে না চিনলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না, তার ধ্বংসযজ্ঞতার মাত্রা না জানলে ব্যবস্থা নেওয়ার গুরুত্বও বোঝা যায় না। তাই সতর্ক হোন, সতর্ক করুন। পতনই কি এখন ভবিষ্যৎ আমাদের ?

আমাদের সমাজে সমস্যা নিয়ে অনেক কথা বলা হয়, অনেক টানা-হ্যাচড়া করা হয়… কিন্তু সমস্যাগুলো তৈরি হওয়ার কারণ নিয়ে গঠনমূলক আলোচনা হয় সামান্যই ! অথচ উচিত ছিল সমস্যা নিয়ে ধাক্কাধাক্কি না করে সমস্যা তৈরীর কারণগুলোকে চিহ্নিত করা, সমস্যা তৈরির ফ্যাক্টরগুলোকে নির্মূল করা… আজ সেটাই করবো ইনশাআল্লাহ…।

♦️ বিশ্বাস করি বা না করি, পর্ণোগ্রাফির প্রসার আজ এসব অনিষ্টের অন্যতম মূল। আগ্রাসী উগ্র মনোভাব-ডিভোর্স-সংসারে অশান্তি-ধর্ষন-যৌন নিপীড়ন ইত্যাদির পিছনে লুকিয়ে থাকা শত শত কারণ জানতে পারলেও মূল কালপ্রিটকেই আজ আমরা চিনি না…।

আজ আগের প্রজন্মের মানুষের ধারণাই নেই যে দুনিয়া কোন পর্যায়ে চলে গেছে, কি হচ্ছে চোখের অগোচরে, কতটুকু হচ্ছে…!!

♦️দীর্ঘমেয়াদে পর্ণাসক্তি একজনের জন্য নিয়মিত পতিতালয় বা বেশ্যালয়ে যাওয়া, কিংবা হিরোইন-কোকেইনের মতো ড্রাগস নেওয়ার চেয়েও বেশী মারাত্মক, ধ্বংসযজ্ঞে ফলপ্রসূ ও নীরবঘাতক…! সামনেই বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তবে দুঃখের বিষয়, এযুগের অধিকাংশ মধ্য বয়স্ক বা প্রবীণ এসব বিষয়ের কানাকড়িও বুঝেন না, বিন্দুমাত্র ধারনাও নেই এসব বিষয়ে। পরবর্তী প্রজন্মের সামনেই যে মহাবিপদ…।

চলুন দেখী প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পর্ণোগ্রাফির আগ্রাসন কতটুকু…।

.
.চলবে,,,,,
.

0 thoughts on “পতনের আওয়াজ পাওয়া যায়!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top