Akhiruzzaman

কিয়ামতের পূর্ব লক্ষণ: অস্বাভাবিক বৃষ্টিপাত ও রাসূল (সা.)-এর ভবিষ্যদ্বাণী

Unusual Rainfall and the Signs of the Hour: A Prophetic Warning

অত্যাধিক বৃষ্টিপাত ও কিয়ামতের পূর্বাভাস – হাদীসের আলোকে বিশ্লেষণ

বর্তমানে বিশ্বব্যাপী অস্বাভাবিক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। রাসূল (সা.) ভবিষ্যদ্বাণী করেছেন—কিয়ামতের পূর্বে এমন বৃষ্টি হবে, যা মাটি ভেঙে ফেলবে, অথচ ফসল উৎপন্ন হবে না। বিস্তারিত জানুন হাদীসের আলোকে।

গত কয়েক বছর ধরে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করছি। পূর্বের তুলনায় অনেক জায়গায় এক থেকে দুই মাস পর্যন্ত বাড়তি বৃষ্টি হচ্ছে। এই অতি বৃষ্টিপাত কখনো কখনো মানুষের জন্য বিপর্যয় ডেকে আনছে—ভূমিধস, ঘরবাড়ি ধ্বংস ও ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদেরকে অতিবৃষ্টির অনিষ্টতা থেকে হেফাজত করেন।

রাসূলুল্লাহ ﷺ বলেন:

“ততদিন কিয়ামত হবেনা যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে মাটির তৈরী ঘরগুলো ভেঙ্গে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে।”
📚 [মুসনাদে আহমাদ, হাদীসটি সহীহ বলেছেন আহমাদ শাকের]

আরেকটি হাদীসে তিনি বলেন:

“ততদিন কিয়ামত হবেনা যেপর্যন্ত না ব্যাপক বৃষ্টিপাত হবে। কিন্তু যমিনে কোন ফসলই উৎপন্ন হবেনা।”
📚 [মুসনাদে আহমাদ, মাজমাউয্ যাওয়াদ ৭/৩৩০; ইবনে কাছীর বলেন: হাদীসটির সনদ খুব ভাল। নেহায়া ১/১৮০]

স্বাভাবিক নিয়ম হলো—বৃষ্টির মাধ্যমে ফসল জন্মায়। কিন্তু কিয়ামতের পূর্বে প্রকৃতির এই স্বাভাবিক চক্রে পরিবর্তন আসবে। অতিরিক্ত বৃষ্টি হবে, কিন্তু তার সুফল পাওয়া যাবে না।

➤ এমন বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় রাসূলের সেই সতর্কবার্তাগুলো, যেগুলো আজ বাস্তব হয়ে দেখা দিচ্ছে।

High Priest - Imam Ahmad Bin Hambal

Proin ullamcorper pretium orci. Donec nec scelerisque leo. Nam massa dolor, imperdiet nec consequat a, congue id sem. Maecenas malesuada faucibus finibus. Donec vitae libero porttitor, laoreet sapien a, ultrices leo. Duis dictum vestibulum ante vitae ullamcorper. Phasellus ullamcorper, odio vitae eleifend ultricies, lectus orci congue magna vestibulum ante vitaevitae eleifend ultricies Quisque consectetur convallis ex, quis tincidunt ligula placerat et. Nam quis leo sed tortor.

Everything About Islamic Ability

Proin ullamcorper pretium orci. Donec nec scelerisque leo. Nam massa dolor, imperdiet nec consequat a, congue id sem. Maecenas malesuada faucibus finibus. Donec vitae libero porttitor laoreet sapien aultrices.

Tags :
অতিবৃষ্টি ও কিয়ামত,অস্বাভাবিক বৃষ্টিপাত,কিয়ামতের পূর্ব লক্ষণ,রাসূল সা.-এর ভবিষ্যদ্বাণী

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top