Akhiruzzaman

মৃত্যু কিভাবে আসে।

আমি মৃত্যুকে দেখেছি। সে কিভাবে লুকিয়ে থাকে। মানুষের ভিড়ে।
আমি মৃত্যুকে দেখেছি রাস্তার মধ্যখানে দাড়িয়ে থাকতে।

আমি মৃত্যুকে দেখেছি হাসপিটালের সিটে সিটে
আমি মৃত্যুকে দেখেছি উৎ পেতে দাড়িয়ে থাকতে।

আমি মৃত্যুকে দেখেছি মুমূর্ষু রোগীর কন্ঠনালীতে
আমি মৃত্যুকে দেখেছি হাজারো মানুষের প্রাণ বের করে নিতে

আমি মৃত্যুকে দেখেছি। জিবনের সাথে তর্ক করতে।
আমি মৃত্যুকে দেখেছি তার সাথে সবাই হেরে যেতে।

আমি মৃত্যুকে দেখেছি গভির রাতের বিছানার পাশে।
আমি মৃত্যুকে দেখেছি নিরবে দেহ থেকে বেরিয়ে যেতে

আমি মৃত্যুকে দেখেছি রাস্তার মোড়ে মোড়ে
আমি মৃত্যুকে দেখেছি হঠাৎ মানুষকে খাবলে ধরতে।

আমি মৃত্যুকে দেখেছি যুবকের চিবুক ছিড়তে
আমি মৃত্যুকে দেখেছি বৃদ্ধের ফুসফুসের ভেতরে

মৃত্যু পিছনে ঘুরে আমার
আমি ও যে মৃত্যুপথ পথিক
আমি গ্রহন করবো সেই মৃত্যুর স্বাদ

আর প্রত্যেক প্রাণীকে ই মৃত্যুর স্বাদ গ্রহন করতে ই হবে ( আল কোরআন)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top