Akhiruzzaman

ইলুমিনাতির সংক্ষিপ্ত কার্যবিবরণী।

এরা মূলত ‘বাপহমেট’ নামক শয়তানকে পূজা করে। তাদের ওয়েবসাইটের তথ্য অনুসারে তারা কাউকে ভয় পেতে মানা করে। অর্থাৎ কোন কিছুতে কোন বাঁধা নেই সেটা যদি অনাচারও হয়। তারা চায় এসবই হোক। কারণ এতে সভ্যতা খুব দ্রুত ধ্বংস হবে। যার ফলে তারা মানুষকে বশে আনবে। আর তাই তারা চেষ্টা করে বেশি করে যৌনতার প্রতি আকর্ষিত করতে। এই গ্রুপটি তাদের প্রভুর(শয়তানের) নিকট হতে নির্দেশনা পান। যারা ইলুমিনাতি করে তদের ধারনা সৃষ্টিকর্তা/আল্লাহ/গড/ঈশ্বর শয়তানকে জান্নাত থেকে বের করে শয়তান এর উপর যুলুম করেছেন (তাদের ভাষায় লুসিফার)। কাজেই শয়তানের পক্ষাবলম্বন করা উচিৎ। সব ধরনের শয়তানী কাজকে প্রোমোট করা উচিৎ।
এবং তারা এটাও মনে করে যে তারা যত শয়তানের পুজা করবে শয়তান তত শক্তিশালী হবে এবং সৃষ্টিকর্তার মতন শক্তিশালি হয়ে যাবে এবং সে সৃষ্টিকর্তার সাথে যুদ্ধ করবে। ( আল্লাহ মাফ করুক)।

তারা মানুষকে বশে আনার জন্য এমন ভাবে প্রচার করে যাতে মানুষ খুব সহজেই কাবু হয়ে যায়। অর্থাৎ এদের মূল উদ্দেশ্য হল ” ওয়ান অর্ডার ওয়ার্ল্ড “মানে “এক বিশ্ব এক শাসন”। যারা তাদের এই এজেন্ডা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায় তাদের বিরুদ্ধে কৌশলে অভিযোগ এনে যুদ্ধ-গৃহযুদ্ধ বাঁধিয়ে দেয়। (এবার চোখের সামনে আফগানিস্তান, সিরিয়া,ইরাক,ফিলিস্তিনের ছবি নিয়ে আসুন)

এদের প্রধান প্রচার প্ল্যানিং হল গুপ্ত বার্তার মাধ্যমে হিপনোটাইজ করা। একটি পেরেক যেমন ধীরে ধীরে আঘাত করতে করতে দেয়ালে গেঁথে যায়, ঠিক হিডেন মেসেজ বা গুপ্ত বার্তা প্রদানের মাধ্যমে তারা এভাবে ইলুমিনাতির প্রতি মানুষকে আহ্বান করে। আর মানুষ অনেক সময় নিজের অজান্তেই এর ফাঁদে জড়িয়ে পরে। এরা বিশেষ অঙ্গভঙ্গি, বার্তা এবং চিহ্নের মাধ্যমে বেশি প্রচার করে। কার্টুন বা এনিমেশন, মুভি, গান, বই, সঙ্গীত এমনকি সংবাদ মাধ্যম ও বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলকেও তারা ব্যবহার করে। বাচ্চাদের জনপ্রিয় সব কার্টুন যেমন- বেন 10,পাওয়ার রেঞ্জার্স, Teen Titans,Gumble World,Tom & Jerry,Micky mouse সব কার্টুনই ইলুমিনাতি সম্পর্কিত।

এইসব কার্টুনগুলোর বেশিরভাগ চরিত্রই এক চোখ বিশিষ্ট। যাদের প্রত্যেকের কিছু না কিছু সুপার পাওয়ার আছে। অর্থাৎ তারা একেকজন একেক বিষয়ে পাওয়ারফুল। শুধু কি বাচ্চাদেরকেই টার্গেট করা হয়েছে ভাবছেন? না আমরা বড়রাও তাদের এজেন্ডার টার্গেট। বিশ্বের বড় বড় সব সেলিব্রিটি যাদের আমরা আমাদের আইডল মনে করি তারাও প্রত্যেকে ইলুমিনাতির সদস্য। ম্যাডোনা,মাইকেল জ্যাকশন,নেইমার,মেসিসহ সব বিখ্যাত তারকারা তাদের সাইন হিসেবে এক চোখ বিশিষ্ট ইলুমিনাতি প্রতীক ব্যবহার করে ট্যাটু আকারে।(ইউটিউব সার্চ করে দেখতে পারেন)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top