Akhiruzzaman

আমাদের কোনো নির্দিষ্ট দিবসের ভালোবাসা নেই!

আমাদের কোনো নির্দিষ্ট দিবসের ভালোবাসা নেই!দুর্গন্ধযুক্ত গার্লফ্রেন্ডও নেই!তাই আমাদের এসব আলগা পিরিতের ভালোবাসা দিবসের প্রয়োজন হয়না! আমাদের ভালোবাসা অনন্তকালের!!

সেটি বিয়ের পরে হুমাইরাকে নিয়ে, কিংবা বন্ধুত্বের,অথবা কর্ম জীবনে! আর সবার উপরে যে ভালোবাসা, জিনাকে ছাড়া ভালোবাসা অপূর্ন! যিনি আমাদেরকে শিখিয়েছেন ভালোবাসা কেমন হওয়া উচিত!পরম করুণাময় অতি দয়ালু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যার হাতে আমাদের জীবন, মৃত্যু, ভবিষ্যৎ, সে মহা মহিয়ান আল্লাহর প্রতি সর্বোত্তম ভালোবাসা!! আমাদের রব বলেন,

❝তথায় থাকবে আনত নয়না রমনীগণ। যাদেরকে ইতিপূর্বে কোনো জ্বীন ও মানব কখনো স্পর্শ করেনি। অতএব, তোমারা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?? প্রবাল ও পদ্মরাগ সাদৃশ রমনীগণ।❞
[আর-রাহমানঃ৫৬-৫৮]

একদা রাসুলে করিম সা. কে জিজ্ঞাসা করা হলো, হুরগনকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে?? উত্তরে তিনি বললেন,

তাদেরকে তিনটি বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছেঃ ১) তাদের নিম্নাংশ মেশক দ্বারা, ২) মধ্যমাংশ আম্বর দ্বারা এবং ৩) উপরিভাগ কর্পুর দ্বারা। তাদের কেশবহর ও ভ্রু যুগল কৃষ্ণকায় হবে। এগুলোর মাঝে থাকবে নুরের রেখা।
[তাযকিরাতুল কুরতুবী]

আমরাতো সে রবের গোলাম। যিনি আমাদের জন্য ভালোবাসাকে অনন্তকালের জন্য সংরক্ষিত করেছেন।সেটা দুনিয়ায় প্রিয় হুমাইরা, অথবা জান্নাতি হুরেরা!!যারা আমাদের জন্য অপেক্ষায় আছেন এবং থাকবেন অনন্তকাল ধরে । শুধু একটু অপেক্ষা!!

প্রিয় ভাই আমার নির্দিষ্ট কোন দিবসকে কেন্দ্র করে, আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হইও না। যেখানে ভালোবাসা শেষ হবেনা।

0 thoughts on “আমাদের কোনো নির্দিষ্ট দিবসের ভালোবাসা নেই!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top