Akhiruzzaman

আল সৌদ পরিবারের ইশারায় কোন দিকে ঘুরছে জাজেরাতুল আরবের ভবিষ্যৎ।

এই অবাধ্যতার শেষ কোথায়।নিশ্চয়ই কিয়ামত সন্নিকটে ||

আল সৌদ পরিবারের ইশারায় কোন দিকে ঘুরছে জাজেরাতুল আরবের ভবিষ্যৎ। এমন একটা সময় ছিলো আরবে কোনো মেয়ে ঋতুবতী হলে তার বাড়িতে নিশানা টাঙিয়ে রাখতো।এই চিহ্ন দিয়ে বুঝানো হতো যে এই বাড়িতে উপর্যুক্ত মেয়ে আছে।আর আরবের যুবকদের যৌবনে পা রাখা প্রথম গোসল পিতার দৃষ্টিগোচরে আসলে।ছেলের জন্য দ্রুত পাত্রী খোজে বিয়ের আয়োজন করতো।

আজ সেই আরবে যুবকরা বিয়ের প্রতি উদাসীন।
মেয়েরা ছুটে বেড়াচ্ছে দিগ্বিদিক।সিনেমা,অশ্লীলতায় হারিয়ে যাচ্ছে আরবের নতুন প্রজন্ম।তাদের কিসের অভাব ছিলো!!অঢেল সম্পদ,গহণা,বাড়ি,গাড়ি থাকা পর্যন্ত আরব আজ ইউরোপীয় কালচারে বুঁদ হয়ে গেছে৷

আধুনিক ইসলামের নামে বিন সালমান নেতৃত্বে বিপর্যয়ের দিকে এগোচ্ছে পবিত্র ভূমি জাজিরাতুল আরব।জানিনা এই বিপর্যয়ের শেষ কোথায়।

রাসূল ( সা) বলেছেন আমার উম্মত জ্বিনা,ব্যভিচার, মদ,রেশম কে শেষ জামানায় বৈধ মনে করবে।আর সেই সময়টা এখন সমাগত। খোদ আরব রাষ্ট্রগুলোতে চলছে অশ্লীলতার প্রসার।

একটি সহিহ হাদিসের বর্ণনায় বলা আছে।অচিরেই বাদশার তিন ছেলের মধ্যে মক্কার ধন ভান্ডার নিয়ে যুদ্ধ হবে। কিন্তু তারা কেউ তা হস্তগত করতে পারবে না।এ ধনভাণ্ডার ইমামুল মাহাদীর হাতে হস্তগত হবে।আমি হাদিসের বাস্তব প্রতিচ্ছবি লক্ষ্য করতেছি। আল্লাহ আমাদের ঈমান আমলের হেফাজত করুন।

থার্ড ওয়াল্ড এনালাইসিস…..

[ কনসার্ট টি সৌদি আরবের ]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top