Akhiruzzaman

ইমাম মাহদীর আবির্ভাব পর্যন্ত সিরিয়া যুদ্ধ চলবেঃ

হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব (রহঃ) থেকে বর্নিত, তিনি বলেন, শাম দেশে (সিরিয়া) ব্যাপক ফিৎনা দেখা দিবে। যখনই উক্ত দেশের কোনো প্রান্তের ফিৎনা একটু শান্ত হবে, তখনই অন্য প্রান্তে উত্তপ্ত হয়ে উঠবে। এভাবে চলতে থাকবে যা কখনো স্থিতিশীল হবেনা, এক পর্যায়ে একজন ঘোষক আসমান থেকে ঘোষনা করবে, হে লোকসকল! নিঃসন্দেহে অমুক হচ্ছে,(ইমাম মাহদী) তোমাদের আমীর।
[ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ – ৬৭৩ ]

** হযরত আব্দুর রহমান (রহঃ) তার মাতা থেকে বর্ণনা করেন, তার মাতা ছিলেন বৃদ্ধা। তিনি বলেন আমি (আমার মাতাকে) ইবনে যুবাইরের যুদ্ধের কথা বললাম যে, এটা এমন একটি যুদ্ধ যাতে মানুষ হালাক বা বরবাদ হয়েছে। তখন তিনি আমাকে বললেন হে বৎস! কখনো নয়। বরং উহার পরে (আখেরী যুগে) এমন এক যুদ্ধ হবে (অনেক) মানুষ বরবাদ হবে। তাদের যুদ্ধ থামবে না, আর এরই মাঝে আকাশ থেকে এক সম্বোধনকারী(হযরত জিব্রাইল আঃ) সম্বোধন করে বলবে তোমাদের উপর অমুক ব্যক্তি(ইমাম মাহদী) তোমাদের আমীর ।
[ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ – ৯৭৬ ]

এই সিরিয়া যুদ্ধ কিন্তু ২০১০সাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলমান অলরেডি ১১ বছর রানিং। হাদিস শরীফ অনুযায়ী যুদ্ধ ১২ বছর স্থায়ী হবে। সুতরাং ইমাম মাহাদী আসার সময় হয়ে গেছে সবাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top