Akhiruzzaman

কথিত ভাই নামক ভয়ঙ্কর এক চাচাতো ভাই ও বেস্ট ফ্রেন্ড নামক ভয়াবহ ফিতনা।পর্বঃ০১

কত ভয়ানক ব্যাপার গুলো একবার চিন্তা করুন। আমি ফেতনা নিয়ে রিসার্চ করি, যার কারণে এযাবৎকাল অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।তার মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি লক্ষ করেছি সেটি হচ্ছে চাচাতো ভাই এবং বেস্ট ফ্রেন্ড নামক ভয়াবহ এক ফেতনার কথা।

চাচাতো ভাই কি আপন ভাই? মোসলমান ঘরে জন্ম নিয়ে আবার কিসের বেস্ট ফ্রেন্ড?হায় আপসোস আমাদের বাবা -মা কেন এতো উদাসীন।তাদের সন্তানদের বিষয় তাদের এ উদাসীনতা আজ বড় ভাবনার বিষয় হয়ে দাড়িয়েচে,উম্মাহর জন্য। 😫😫

আসুন আপনাদের সাথে আজ কথিত ভাই নামক এক ভয়ানক চাচাতো ভাই। তার চাচাতো বোনের সাথে করা কিছু অনৈতিক বিষয় শেয়ার করি।

গত কিছুদিন আগে আনুমানিক বিকাল ৪.০০ আমার কাছে একটি ফোন আসে,ফোনের অপর পাসের মানুষটি একজন মহিলা বয়স আনুমানিক ৪০/৪২ বা আরো কম বেশি হবে। গবির এক বরাট কন্ঠে আসসালামুআলাইকুম বাবা তুমি কি সজীব?আমি ঃ জ্বি আমি সজীব! কে আপনি?
তুমি আমাকে চিনবেনা বাবা।আমাদের বাড়ি ছয়ানীতে এলাকার নামটা বলছিনা নিরাপত্তার কারনে। আমি আমার বড় মেয়ের বিষয় তোমার সাথে একটু কথা বলতে চাই। বড় অসহায় হয়ে তোমার কাছে ফোন দিয়েছি।

ভদ্রমহিলার কথা গুলো কেন জানি আমার অন্তরকে খুব নাড়া দেয়, আমি সবিনয়ে বললাম জি আন্টি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি।এর পর যা শুনলাম তা শুনার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না।

ভদ্রমহিলা বলতে লাগলেন, বাবা আমি গত কিছুদিন থেকে খেয়াল করলাম আমার মেয়েটার শারিরীক অবনতি হচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। তা চাড়া ও মেয়েটার আচার-আচরণ গত খুব পরিবর্তন লক্ষ করলাম। মোবাইলে কি যেন দেখে এবং কার সাথে প্রায় দেখি মোবাইলে চ্যাট করে।ওর মেজাজ দিনদিন খিটখিটে হয়ে যাচ্ছে। দিন যতই যায় সে তত বেশি একা একা থাকতেছে।আমার সাথে ও ইদানীং খারাপ ব্যবহার করে। আমার কি সুন্দর মেয়েটা কেমন জানি হয়ে গেছে😫😫এ কথা বলে ভদ্রমহিলা কান্না শুরু করে দিলেন। আমি বললাম আন্টি সান্ত হোন আপনি আমাকে পুরো ঘটনা বলুন।হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারবো।

এর পর মহিলাটি আরো বলতে লাগলো।আমার একটা বাসুরের ছেলে, মানে ওর সমবয়সী চাচাতো ভাই ওর কাছে প্রায় সময় আসতো সময় কাটাতো।আমি ও খারাপ ভাবে নিইনি বিষয়টি ভাবতাম ভাই বোন কথা বলে সমস্যা কি?এর মধ্যে দেখতাম মাঝে মাঝে শেয়ারইটে ওরা কি যেন দেয়া নেয়া করে।

ভাবতাম এ বয়সে হয়তো ছেলে মেয়ে, গান নাটক এগুলো দেখে!!কিন্তু সব কিছু ছিলো আমার জাহিলি চিন্তা চেতনা। এক দিন আমি দেখলাম আমার,,,,,,,,,,,,!!

লিখাটা অনেক বড় হয়ে গেছে তাই আজ সম্পুর্ণ লিখলাম না।ইনশাআল্লাহ আগামী পর্বে বিস্তারিত শিখবো, আপনারা সাথে আছেন তো????

দ্বিতীয় পর্বঃ

https://akhirujjaman.com/archives/1310

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top