Akhiruzzaman

কারা দাজ্জালের অনুসরণ করবে!!

দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদী, তুর্কী এবং অনারব লোক। তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা। ইহুদীরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশা। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদী এবং মহিলা।[19] তিনি আরো বলেনঃ ‘‘ইস্পাহানের সত্তর হাজার ইহুদী দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাই বিহীন চাদর’’।[20]

গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে। মহিলাদের ব্যাপারটিও অনুরূপ। তারা সহজেই যে কোন জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে।

[16] – তিরমিজী, অধ্যায়ঃ কিতাবুল ফিতান, সহীহুল জামে আস্-সাগীর, হাদীছ নং-৩৩৯৮। নিশাপুর, হিরাত, মরো, বালখ এবং পার্শ্ববর্তী কতিপয় অঞ্চলের নাম খোরাসান। [17] – মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ফিতান। [18] – মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ফিতান। [19] – মুসনাদে ইমাম আহমাদ। আহমাদ শাকের সহীহ বলেছেন। [20] – মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ফিতান।

0 thoughts on “কারা দাজ্জালের অনুসরণ করবে!!”

  1. আলহামদুলিল্লাহ

    আল্লাহ যেনো আমাদের কে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করেন । আমিন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top