Akhiruzzaman

গুরুত্বপূর্ণ ৩টি শহরে প্রবেশ করেছে তালেবান

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর হেরাত, লস্কর গাহ ও কান্দাহার ঘিরে ফেলেছে তালেবান। এমনকি এই তিনটি শহরের কিছু অংশে তালেবান যোদ্ধারা প্রবেশ করেছে বলে শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

কান্দাহারের আইন প্রণেতা গুল আহমেদ করিম বিবিসিকে জানিয়েছেন, যেকোনো মুহূর্তে শহরটির পতন ঘটতে পারে।

এহেরাতেও তীব্র লড়াই চলছে বলে স্থানীয় তোলো নিউজের প্রতিবেদক জানিয়েছেন। তালেবান অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরের দক্ষিণ অংশে প্রবেশ করেছে বলে জানিয়েছে তিনি। শহরটির অন্তত পাঁচটি পৃথক স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top