Akhiruzzaman

চাঁদের আলো, হৃদয়ের শূন্যতা ও সালাউদ্দিনের স্বপ্ন: এক গভীর আত্মদর্শন

চাঁদের মায়াবী আলোতেও কেন মন শান্তি পায় না? গণহত্যার শোক, হৃদয়ের অনুপস্থিত চাঁদ ও সালাউদ্দিন আইউবির স্বপ্নে ডুবে থাকা এক আত্মদর্শনের গল্প। পড়ুন এই হৃদয় ছুঁয়ে যাওয়া লেখাটি।

আমি এখন আর চাঁদের আলোয় কবিতা লিখার অর্থ খুঁজে পাই না। আমি জানি ওই চাঁদের আলোতে এখন আমার আর মন ভালো হয় না। আমি জানি চাঁদের এই নিষ্পাপ মায়াবী আলোতে ও একদিনের জন্য থামেনি গাজায় গনহত্যা, সে রাতে ও রক্তে রঞ্জিত হয় নিষ্পাপ মায়াবি গাজার ছোট্ট ফুলেরা।

আমি শোকে পাথর হয়ে গেছি এ গণহত্যা দেখে, আচ্ছা ভালোবাসা হীন হৃদয়ে চাঁদের আলো ঠিক তামাশা নয় কি? হৃদয়ের চাঁদকে ভেবেছি জিজ্ঞেস করি। আমি দেখতে ফেলাম সে চাঁদ মিটমিট করে আলো ছড়াচ্ছে গভীর রজনীতে, আমি হাত বাড়িয়ে সে আলোকে আরও প্রজ্জ্বলিত করতে চেয়েছি। কিন্তু আমি ফিরে এলাম ( মনে পড়লো) আমার জন্য অনুমতি পত্র তো এখনো আসেনি।

 

হতাশা নিয়ে আসমানের দিকে তাকালাম জিজ্ঞেস করালাম ও আল্লাহ এতো সুন্দর চাঁদের আলোয় কেন আমি এত অসুখী। আসমানের ওই চাঁদ তো ঠিকই আলো চড়ায় কিন্তু আমার হৃদয়ের চাঁদের কেন এই অনুপস্থিতি।দুঃখ ভারাক্রান্ত মনে আমি ঘুমিয়ে পড়লাম।গভীর ঘুমে স্বপ্নের জগতে নিজেকে খুঁজে পেলাম । আমি শুনতে পেলাম সেই উত্তর যা আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি।

কেউ একজন আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছে আর বলতেছে, ওহ আল্লাহ আমার গর্বে তুমি সালাউদ্দিন আইউবিকে দাও, তকদিরে লিখে দাও তাকে যে সালাউদ্দিন আইউবির বাবা হওয়ার স্বপ্ন দেখে । আমি লজ্জিত হলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত এখন ঠিক ৩.০০ । জানালা খুলে দেখি আসমানের সেই চাঁদ মিট মিট করে আমার দিকে তাকিয়ে হাসছে মুখ ভেংচি দিয়ে তিরস্কারের সুরে বললো হৃদয়ের চাঁদকে খুঁজো হে বন্ধু অথচ হৃদয়ের মালিক দেয়ার জন্য তোমাকে ডাকে, জায়নামাজ আর অশ্রু এই মুহূর্তে তোমার জন্য বড়োই উপযুক্ত নয় কি?

আমি বললাম ঠিক তাই, ঠিক তাই। মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে আমি জাগ্রত হলাম,বুঝতে বাকি রইল না তাহাজ্জুতের সময়টা মিস করে ফেলেছি । অনুশোচনা নিয়ে বললাম আমার রব্ব আমি সে হতে চাই, আমার তাকে প্রয়োজন,আমার সালাউদ্দিন আইউবিকে প্রয়োজন। আমার এই জালিমদের পতন দেখাটা খুব বেশি প্রয়োজন।

আমিন ইয়া রব্ব।

সাইদুল ইসলাম সজীব
১০/০৫ / ২০২৫

#হৃদয়ের_চাঁদ
#চাঁদের_আলো
#আল্লাহর_স্মরণ
#ইসলামিক_ভাবনা
#গানহত্যার_বেদনা
#সালাহউদ্দিন_আইউবি
#তাহাজ্জুদ
#দোয়া_ও_ভরসা
#ইসলামিক_লেখা
#IslamicReflection
#MoonAndPrayer
#SpiritualJourney
#GazaGenocide
#HopeInAllah
#TearsAndSujood

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top