Akhiruzzaman

জান্নাতের হুরের সাথে আপনার কথোপকথন!

জান্নাতে আপনি যখন মধুর নহরের পাশে হেলান দিয়ে বসে থাকবেন, তখন বেহেশতের হুর আপনার দিকে একটি পাত্র এগিয়ে দিতে দিতে বলবে, আহ! কি উত্তম দিন আজ! হে আল্লাহর হাবিব! আপনি কি জানেন, আপনার সাথে আমার রব কখন বিয়ে দিয়েছেন?

: না তো!

গ্রীষ্মকালে, প্রচন্ড গরমের দিনে আল্লাহ তা’আলা আপনার দিকে বিশেষ দৃষ্টি দিলেন। দেখলেন আপনি প্রচণ্ড পিপাসার্ত, তখন তিনি ফেরেশতাদের ডেকে বললেন, দেখ! আমার অমুক বান্দাকে দেখ! সে তাঁর স্ত্রীকে ভুলে গেছে, খাদ্য, পানীয় ছেড়ে দিয়েছে, স্বাদ ত্যাগ করেছে। মনের ইচ্ছাকে কুরবানি করেছে- শুধু আমার কারণে। আমার কাছে যা আছে তার প্রবল আগ্রহে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম।

সেদিন আল্লাহ তা’আলা আপনাকে মাফ করে দিয়েছিলেন এবং আপনার সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন।

-সালাফদের ক্ষুধা পৃষ্ঠা- ৪২
–ইমাম ইবনু আবিদ দুনিয়া (রহ.)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top