Akhiruzzaman

তবে কি ইমাম মাহদীর আগমন সন্নিকটে? উম্মাহর সংকট ও আশার ইঙ্গিত। 

Is the Arrival of Imam Mahdi Near? Signs of the Ummah’s Crisis and Hope
  1. তবে কি ইমাম মাহদীর আগমন সন্নিকটে? উম্মাহর সংকট, খোরাসানের হাদিস ও বৈশ্বিক বাস্তবতা। 

গত এক শতকে উম্মাহর নেতৃত্ব সংকট, খেলাফত পতন, ইরান বিপ্লব, মুসলিম ব্রাদারহুড, আন নাহদা, কাশ্মীর ও আরাকানের ট্র্যাজেডির প্রেক্ষাপটে — তবে কি ইমাম মাহদীর আগমন সন্নিকটে? হাদিস ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ।

উম্মাহর শতবর্ষের অপ্রাপ্তি 

 

চোখের সামনে ক্রমান্বয়ে আমাদের সামনে থেকে এই  উম্মাহর ছায়া গুলো হারিয়ে যাচ্ছে। ১০০ বছরে আমাদের অপ্রাপ্তির তালিকাটা বেশ লম্বা। প্রাপ্তির  তালিকায়  এতোটুকুই বলা যায়  ক্ষুদ্র কিছু প্রচেষ্টা। যাঁরা এ প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন,  আমাদের আশার আলো দেখিয়েছেন তারাও একে একে আমাদের থেকে বিদায় নিচ্ছেন। 

 

খেলাফত পতনের পর নেতৃত্ব সংকট

 

শুরুটা খেলাফত পতনের মাধ্যমে শুরু হয়েছে।  এর পরে বিভিন্ন রাষ্ট্র এমারত প্রতিষ্ঠার চেষ্টা করেছে…  অনেক বিপ্লব ব্যর্থ হয়েছে।  আমাদের জীবদ্দশায় ২টা বিপ্লব বর্তমানে টিকে আছে।  এর মধ্যে সবচেয়ে বেশি সময় টিকে থাকা  ইরানি বিপ্লব ও কি তবে পতন হয়ে যাচ্ছে…..? 




মুসলিম বিশ্বের ব্যর্থ বিপ্লবগুলোর শিক্ষা



চোখের সামনে মিশরে মুসলিম ব্রাদারহুডের অসহায়ত্ব দেখেছি, তিউনিসিয়ার আন নাহাদা, জলপাই ভূমির ভাইদের টিকে থাকার সংগ্রাম , ইরাকের পতন, মোটামুটি গোছালো একটা রাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিশ্ব  মোড়ালদের সম্মিলিত  প্রচেষ্টা।  এই উপমহাদেশে জামায়াত ইসলামের লড়াই, কাশ্মীরের কান্না, উইঘুরের অশ্রু, আরাকানের জখম। বর্ণনা করলে যেন শেষ হয় না…  এত অসহায়ত্ব এ জাতি কখনো পার করেছে? 

 

অতঃপর আমাদের নেতৃত্ব দেয়া ছায়াগুলো একের পর এক আমাদের থেকে বিদায় নিচ্ছে ।  সর্বশেষ খোমেনিকে ও  তাঁরা ইনশাআল্লাহ শহিদ করে দিয়েছে?  তবে কি এভাবে আমাদের নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার অর্থ বড় নেতৃত্ব আশার পূর্বাভাস?  যারা নেতৃত্বে গোটা দুনিয়া আবারও ইসলামের ছায়াতলে আসবে?  



খোরাসান ও মাহদীর হাদিস: কতটুকু বাস্তবতার সাথে মিলে?

 

আমার কাছে কেন মনে হচ্ছে জানেন?  কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো খোরাসান  বিজিত হওয়া…

 

আবদুল্লাহ ইবনে হারিস (রাঃ) থেকে বর্ণিত,

রাসুলুল্লাহ(সা) বলেন “পূর্বদিক (খোরাসান) থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা করবে। ( সুনানে ইবনে মাজা, খণ্ড ৩, হাদিস নং ৪০৮৮)

 

ফোরাত নদী শুকিয়ে যাওয়া, দাজ্জালের অনুসারি দের স্বাধীন রাষ্ট্র পাওয়া, পৃথিবী থেকে খেলাফত  একেবারে বিলিন হয়ে যাওয়া । এমন অসংখ্য বাস্তবিক কারণ  রয়েছে।  নবীজির পরে মুসলমানদের এত দুরবস্থা কখনোই হয়নি।  মনে হয় ইনশাআল্লাহ একজন কামেল  মোজাদ্দিদ  আসবেন। প্রত্যেক শত বছর তো অনেক মুজাদ্দিদ আসেন এবার ইনশাআল্লাহ ভিন্ন কিছু হবে?

 

হযরত আবু হুরায়রাহ(রাঃ) থেকে বর্ণিত আছে রাসুলুল্লাহ(সঃ) বলেছেন “মহান আল্লাহ্ এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ পাঠাবেন যিনি ঐ সময়ে ইসলামের প্রকৃত শিক্ষাকে সঞ্চারিত করবেন”হারিয়ে যাওয়া দিনকে, আবার রি-নিউ করবেন। (সুনান আবু দাউদ ৫/১০০)

 

জাতীয়তাবাদ বনাম উম্মাহ ঐক্য 

 

প্রিয় ভাই ও বোন জাতীয়তাবাদের এই শৃংখল থেকে আমাদের জাতিকে বের করতে হলে এক বড়ো পরিবর্তন প্রয়োজন।  গতকাল যেমন সিরিয়ার বিপদে কেউ এগিয়ে  আসেনি, জলপাই ভূমির ভাইয়েরা পর্যাপ্ত সহযোগিতা পায়নি, আজ ইরান ও পাচ্ছে না, কাল অন্য কেউ পাবে কিভাবে আশা করি? 



তবে কি মাহদীর আগমন সন্নিকটে?

 

এখন শুধু অপেক্ষার পালা। এ জাতির  কি এমন কোন নেতা নেই যার নেতৃত্বে পুরা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হবে?  তবে কি ইমাম মাহাদী ছাড়া তা অসম্ভব?  তবে কি তার আগমনের সময় ঘনিয়ে এসেছে। বিশ্বে মুসলমানদের বিবেকের দিকে তাকালে তবে তো এমনই মনে হয়। হিন্দুরা বলে তাদের কলিযুগ চলছে, জলপাই ভুমির সাথে শত্রুতাকারীরা বলে তাদের গ্রেট এলিয়ার সময় হয়েছে, ওরা বলে যীশু খ্রীষ্ট এর আগমনের সময়। 

 

তবে আমরা ও বলি (ইসলাম বিজয়ের শতাব্দীতে আছে। আল্লার ইচ্ছায় আমাদেরও ইমাম মাহাদী আসবে   হে আল্লাহ আমাদের সাহায্য করুন। যদি ইমাম মাহাদী নাও আসে তবে আমাদের এমন ইমাম দিন যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হবো। 

 

সাইদুল ইসলাম সজীব 

০২/০৩/২০২৫

Everything About Islamic Ability

Proin ullamcorper pretium orci. Donec nec scelerisque leo. Nam massa dolor, imperdiet nec consequat a, congue id sem. Maecenas malesuada faucibus finibus. Donec vitae libero porttitor laoreet sapien aultrices.

Tags :
ইমাম মাহদির আগমন,ইমাম মাহদী,খোরাসান,দাজ্জাল,মুজাদ্দিদ,শেষ জামানা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top