Akhiruzzaman

দাজ্জালের বিষয়ে আপনার পরিবারে ছোটদের সাথে আলোচনা করুন।

আপনার পরিবারে ছোটদের সাথে আলোচনা করুন …
দাজ্জালের আলোচনা উম্মতের জন্য একটি অতিশয় গুরুত্বর্পূণ বিষয়।

আপনারা দেখে থাকবেন, মুসলিম পরিবারগুলোতে মায়েরা যখন সন্তানদেরকে অন্যান্য ইসলামি আকিদা ও বুনিয়াদি শিক্ষা সম্পর্কে জ্ঞানদান করেন, তখন দাজ্জাল বিষয়েও ধারণা দেওয়ার চেষ্টা করেন।

আপনি যখন ছোট ছিলেন, তখন শৈশবেই আপনার মায়ের জবানে আপনাকে দাজ্জালের ভয়ানক চিত্র আপনার কচি মাথায় ঢুকিয়ে দেওয়া হয়ে থাকবে। এটি মুসলিম জাতির মায়েদের সেই প্রশিক্ষণ ছিল, যা সন্তানদের ইসলামি বোধ বিশ্বাস থেকে বিচ্যুত হতে দিত না।

কিন্তু এখন সম্ভবত অবস্থা পালটে যাচ্ছে এবং জাহেলি সভ্যতা আজকের মায়েদের এই গুরুত্বর্পূণ জিম্মধারি থেকে অনেক উদাসীন করে দিয়েছে। তা ছাড়া দাজ্জালেরে আবির্ভাবের যতগুলো লক্ষণ আছে, তার একটি লক্ষন হলো, সে সময় মানুষ দাজ্জালের আলোচনা ভুলে যাবে।

কাজেই আপনি যদি নিজেকে ও পরিবারের সদস্যদের দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করার ইচ্ছা রাখেন, তা হলে এর জন্য ঘরে ঘরে দাজ্জালের আলোচনা অত্যান্ত জরুরি, যাতে আপনার কোলে বেড়ে ওঠা বংশধর তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু দাজ্জাল সম্পর্কে শৈশব থেকেই সম্যক ধারণা অর্জন করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top