Akhiruzzaman

প্রতিটি মানুষই স্বপ্ন দেখে।স্বপ্ন দেখা অপরাধ নয়!!কিন্তু,,,,,,,,,

প্রতিটি মানুষই স্বপ্ন দেখে।স্বপ্ন দেখা অপরাধ নয়!!কিন্তু,,,,,,,,,

লঞ্চে থাকা মানুষটির হয়তো স্বপ্ন ছিল, একদিন কোটিপতি হওয়ার। স্বপ্ন ছিল সুখে-শান্তিতে জীবন যাপন করার।নানা রকম উদ্যোগ ও ব্যবসায়িক চিন্তা ধারা ছিল মাথার ভেতর।

কারো স্বপ্ন ছিল হুমাইরার স্বামী হওয়ার!!কারো স্বপ্ন ছিল বাবা-মা আর হুমাইরার মুখে এক চিলতে হাসি ফোটানোর।কারো স্বপ্ন ছিল সন্তানের বাবা হওয়ার।

হয়তো কারো স্বপ্ন ছিল আগামী কাল থেকে ভালো হয়ে যাওয়ার।কারো স্বপ্ন ছিল আর হারাম কাজ না করার। কারো স্বপ্ন ছিল দীর্ঘদিন পর প্রিয় বাবা-মার মুখ দেখার।কারো স্বপ্ন ছিল প্রিয়তমা স্ত্রীর কাছে যাওয়ার।কারো স্বপ্ন ছিল বাবার জন্য অধীর আগ্রহে বসে থাকা কলিজার টুকরা সন্তানের কাছে যাওয়ার।

কারো পরিকল্পনা ছিল মহৎ।কারো ছিল অসৎ!!কেউ জুলুম করে এসেছে! আবার কেউ হয়তো মাজলুমকে সাহায্য করেছে।কেউ হয়তো দিন প্রচারের উদ্দেশ্য বের হয়েছে। কেউবা দিনের বারোaটা বাজাতে। কেউ হয়তো হালাল রোজগারের উদ্দেশ্যে বের হয়েছে!!কেউবা হারাম কাজের উদ্দেশ্যে।

প্রতিটি মানুষ যখন ঘর থেকে বের হয়!! তখন কোনো না কোনো পরিকল্পনা এবং স্বপ্ন নিয়েই বাসা থেকে বের হয়।প্রতিদিন সড়ক দুর্ঘটনায়, লঞ্চ দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায়, আদার্স যেকোনো দুর্ঘটনায় মারা যাওয়া মানুষগুলি ও কোন না কোন পরিকল্পনার অথবা স্বপ্ন নিয়ে বাসা থেকে বের হয়েছে!কেউ সৎ অথবা কেউবা অসৎ। কিন্তু কেউ সফল হয়নি।প্রত্যেকেই তার নিয়ত অনুযায়ী সে অবস্থায় রবের কাছে ফিরে গেছে।

আজকের লঞ্চ দুর্ঘটনায় নিহত মানুষগুলোর ও ছিলো নানান মুখি সপ্ন ও পরিকল্পনা। কিন্তু সফল হতে পারেনি। লঞ্চে উঠার আগে হয়তো একবারও ভাবেনি তাদের জন্য মৃত্যুদূত অপেক্ষায় আছে।এটা কেউ জানার ও কথা না!!

হায় আজকের লঞ্চের ঘটনা কি আমাদের জন্য শিক্ষা হতে পারেনা? প্রতিদিন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া মানুষ গুলো কি আমাদের জন্য শিক্ষা হতে পারেনা? অথচ আমরা ও তো তাদের মতো সপ্ন ও নানান মুখি পরিকল্পনা নিয়ে বাসা থেকে বের হই।আমারা ও তো প্রতিদিন মোটরসাইকেলের, বাস, ট্রেইন অথবা লঞ্চে, ভ্রমণ করি!! আমাদের সাথেও তো এমন ঘটনা হতে পারে।

হে মানুষ তুমি মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও,মৃত্যু থেকে যতই গাফেল হও না কেন।মৃত্যু ঠিক তোমাকে সরন করবে!সেটা যে কোন সময়, চলতে ফিরতে,উঠতে বসতে, সুখ অথবা দুঃখে! সেদিনের জন্য প্রস্তুত তো?

নাকি দুনিয়ায় মোহ আপনাকে পরকাল সমন্দে গাফেল করে দিয়েছে!! আজকের ঘটনা কি আপনার জন্য শিক্ষা হতে পারেনা?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top