Akhiruzzaman

বউ সাধারণত দুই প্রকার !!

বউ সাধারণত দুই প্রকার হয়-

  • 🖋️Only me করা বউ।
  • 🖋️ Public করা বউ।

Only me করা বউ হল দ্বীনদার বউ। অর্থাৎ যে নিজের সৌন্দর্যকে শুধুমাত্র তার স্বামীর জন্য তুলে রাখে আজীবন। কোন পরপুরুষের সামনে যেতে তিনি আল্লাহকে ভয় করেন। তার স্বামীও নিজের স্ত্রীকে শরীয়তসম্মত পর্দায় থাকতে সর্বাত্মক সহযোগীতা করেন। কেননা আল্লাহপাকই তার সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীকে দেখার অনুমতি দিয়েছেন, অন্য কোন পরপুরুষকে নয়।

Public করা বউ হল, যে স্বামী তার বউকে সবার সামনে প্রদর্শন করে। যার কাছে পর্দার কোন মুল্যই নেই। যার সৌন্দর্য সবার জন্য প্রযোজ্য। যে আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে না। সবাই কাছে আসতে না পারলেও দূর থেকেই উপভোগ করে তার সৌন্দর্য। নিজের সৌন্দর্য সবার মাঝে প্রদর্শনে যার কোন রাখঢাক নেই, বাছ বিচার নেই।

মুল্যবান সবকিছুই পর্দায় আবৃত থাকে। সেটা যেকোন কিছুই হোক না কেন। যেমন – কুরআন সবচেয়ে মুল্যবান, সেটাও গিলাফ দিয়ে ঢেকে রাখা হয়।

যে মেয়ের কাছে নিজের ইজ্জতপ্রিয়, সে কখনো নিজের সৌন্দর্য সবার মাঝে প্রদর্শন করে না। কারণ সে জানে, সে মূল্যবান। আল্লাহ তাকে দুনিয়াতে মূল্যবান বানিয়েই পাঠিয়েছেন।

পর্দার মাধ্যমেই একটা মেয়েকে সবচেয়ে সম্মানিত করেছে ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top