Akhiruzzaman

ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে কি শুরু হবে গাজওয়াতুল হিন্দের।

ভারত পাকিস্তানের যুদ্ধের পরিনিতি কি?

ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে কি শুরু হবে গাজওয়াতুল হিন্দের ।ভারত পাকিস্তানের যুদ্ধ মানেই এই উপমহাদেশের সবচেয়ে বড় ব্রেকিং। দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবশ্যই চিন্তার বিষয় ।তার ছেয়ে বড় কারণ হলো ধর্মীয় পার্থক্য (ভারত সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র) প্রতিবেশী পাকিস্তান মুসলিম রাষ্ট্র। এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানরা। নরেন্দ্র মোদির ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু হলো উগ্র হিন্দুত্ববাদের আড়ালে মুসলিম নিধন। অতএব যে কোন মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ভারতের যুদ্ধ মানেই (বড় কোন খবরের শিরোনাম) আর এটাই হওয়ার কথা।

ভারত পাকিস্তান যুদ্ধের চেয়ে বড় ইস্যু হল বিজেপি ক্ষমতায় থাকা। কয়েক যুগ থেকে ভারতে মুসলিম নির্যাতনের ফলে প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রচন্ড ভারত বিদ্বেষী মনোভাবের স্পষ্ট।আর বিজেপির ক্ষমতার উৎসই হল মুসলিম নির্যাতন। তার উপর যখন আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উপমহাদেশ নিয়ে ভবিষ্যৎবাণী আছে । তখন তো বিষয়টা আরো গুরুত্বপূর্ণ।

 

আপনারা জানেন রাসূল সল্লাল্লাহু ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের সুসংবাদ দিয়েছেন। যে যুদ্ধে অংশ নেয়া (অর্থাৎ গাজী হয়ে ফিরলে জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি রয়েছে) আর এ জন্যই যখন ভারত পাকিস্তান যুদ্ধের খবর আসে, তখন গাজওয়াতুল হিন্দের আলোচনা বেশ ভালোভাবেই আলোচনায় থাকে। এটা একটা ভালো দিক আলহামদুলিল্লাহ।

কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে কি গাজোয়াতুল হিন্দ সংগঠিত হবে? উত্তর সম্ভবত না। ভারত পাকিস্তানের যুদ্ধের মুল প্রেক্ষাপট হল জাতীয়তাবাদের বৃত্তিতে দ্বন্দ্ব । আপনার কি মনে হয় পাকিস্তান ভারতে হামলা করে অথবা করবে সরিয়া শাসন কায়ামের জন্য? উত্তর যদি না হয় সেটাকে গাজওয়াতুল হিন্দ বলা যায় কিভাবে? কারণ গাজোয়াতুল হিন্দু হবে পুরোটাই একটি ধর্মীয় যুদ্ধ । আর এটি কাশ্মীর কেন্দ্রিক ইসু, এটা গ্লোবাল মুসলিম ইসু। গত পর্বে এটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি আশা করে দেখেছেন।

এখন তাহলে মূল বিষয়ে আসা যাক। ভারত পাকিস্তান যুদ্ধের চূড়ান্ত পরিণতি তাহলে কি!! আমার কাছে মনে হয় ভারত পাকিস্তান যুদ্ধের চূড়ান্ত পরনীতি হবে পরমাণু যুদ্ধ। আর এটা হবে সেটা আজ অথবা কাল।আর এটার প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এ বিষয়ে আরেকদিন আলাপ করবো ইনশা আল্লাহ।

আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, ভারত পাকিস্তানের যুদ্ধ গাজওয়াতুল হিন্দের সাথে সম্পৃক্ত না এটাও বলা যাবে না। পাকিস্তান হবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি, কিন্তু বর্তমান পাকিস্তান গভারমেন্ট না।এরা কখনোই ধর্মের ভিত্তিতে যুদ্ধে জড়িত হবে না। তবে সময় আসবে ইনশা আল্লাহ..

চারিদিকে যুদ্ধের দামামা বাজে, বাস্তবতা হলো দক্ষিণ এশিয়া কিন্তু অলরেডি একটি যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে।একটি বিধ্বংসী পরমানু যুদ্ধ কল্পনার চাইতেও খুব নিকটে, আর সবচেয়ে প্রস্তুতিহীন রাষ্ট্রটি সম্ভবত বাংলাদেশ। গাজওয়াতুল হিন্দ কি শুরু হয়েছে নাকি শুরু হবে এ বিষয়ে জানতে হলে সাথে থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে।

সাইদুল ইসলাম সজীব
৭/৫/২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top