Akhiruzzaman

শীতকালে আবিয়াত্তারা বিয়ে নিয়ে,অধিক হারে পোস্ট দেওয়ার কারণ!

[পড়ুন, জানুন আর মুচকি হাসুন। ]
.
“শীতকালে আবিয়াত্তারা বিয়ে নিয়ে,
অধিক হারে পোস্ট দেওয়ার কারণ!”
.
–“তোমাকে আগেই বলেছিলাম, আজকে খুব ঠান্ডা পড়েছে। গোসল না করে, মিটিংয়ে যাও। জুমআহ’র আগে সময় পেলে, গোসল করতে পারবে। কিন্তু, কে শুনে কার কথা!” একরকম অভিযোগের সুরেই কথাটা বললো মায়া। পুরো নাম, মায়াবতী। আমি আদর করে, মায়া ডাকি। বারান্দায় বসে রোদ পোহাচ্ছি। যদিও, রোদের তাপ নাই। মায়ার অভিযোগ খণ্ডাতে বললাম, “আসলে, শুক্রবারে গোসল করা এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ যে, হাদীসে রাসুলে করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘ওয়াজিব’ তথা ‘আবশ্যক’ শব্দটা উল্লেখ করেছেন।”

–“তারমানে, শুক্রবারে গোসল করা ওয়াজিব?”

–“ওয়াজিব নয়; সুন্নাত। মূলত, এদিন গোসলের গুরুত্ব বুঝাতে ‘ওয়াজিব’ শব্দটা ব্যবহার হয়েছে।”

–“আচ্ছা, বুঝলাম। তুমি দেখছি, শীতে কাপছো! তোমার খুব বেশি ঠান্ডা লাগলে, আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ আমার থেকে তাপ নিতে পারো।”

মায়ার মুখে এমন অদ্ভুত কথা শুনে, অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “তুমি কি মনুষ্য হিটার নাকি?”

–“জি, জনাব। একজন স্ত্রী, তার স্বামীর জন্য আল্লাহ প্রদত্ত হিটার। মা আয়েশা রাদিআল্লাহু আনহা বলেছেন, ‘প্রায়ই রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সেরে আমাকে জড়িয়ে ধরে আমার শরীর থেকে তাপ নিতেন।’ এছাড়াও, উমার, ইবনে উমার, আবু দারদা ও ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহুমও এমনটা করতেন।”

–“আচ্ছা, তাই নাকি! এজন্য বুঝি, কুরআনে স্বামীস্ত্রীকে পরস্পরের পোষাক বলা হয়েছে?”

–“জি, এটাও একটা কারণ হতে পারে।”

এতো কিছু শোনার পর আর প্রিয় মায়ার, মায়াবী আহবান অগ্রাহ্য করতে পারলাম না। মুচকি হেসে বললাম, “তাইতো, শীতকাল আসলে, আবিয়াত্তা মিসকিনগুলা বিয়ে, বিয়ে চিল্লাতে চিল্লাতে পাগল হয়ে যায়। এতদিন পর বুঝলাম যে, তারা এরকম একটা হিটারের জন্য হা-হুতাশ করে, হেহেহেহে।”

–“তুমি সবসময় আবিয়াত্তাদেরকে অবজ্ঞা করে মিসকিন, মিসকিন বলে কটাক্ষ করো কেন?”

–“আরে, আমি শুধু শুধু মিসকিন বলতে যাবো কেন? স্বয়ং, রাসূলে করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াত্তা ছেলেমেয়েদের মিসকিন বলেছেন। তারা যতই ধনী হোক, তারা মিসকিন।”
.
লিখেছেন : তরিকুল ইসলাম ভাই।

আমাকে হয়তো অনেকেই প্রশ্ন করবে আপনি চোখ বন্ধ করে আছেন কেন?
উত্তর হচ্ছেঃ এটা শোকের বহিঃপ্রকাশ আমি শোকে কাতর কারণ আমি যে মিসকিন। 😪😪হায় মিসকিন হায়😭😭😭

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top