কেয়ামতের আগে আমার উম্মত গোপন পাপ করবে

কেয়ামতের আগে উম্মতের গোপন পাপ — নবী ﷺ এর ভবিষ্যদ্বাণীর বাস্তব রূপ
রাসূলুল্লাহ ﷺ ভবিষ্যদ্বাণী করেছিলেন, কেয়ামতের আগে উম্মতের মাঝে গোপন পাপ ছড়িয়ে পড়বে। আজকের সমাজে সেই বাস্তবতা কতটা গভীর হয়েছে—এই লেখায় তা বিশ্লেষণ করা হয়েছে সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে।
🕋 কেয়াতের আগে গোপন পাপ ছড়িয়ে পড়বে — হাদীসের সতর্কবার্তা
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
> “আমার উম্মতের সবাইকে ক্ষমা করা হবে, কিন্তু যারা গোপনে পাপ করে, তারা নয়…”
—সহীহ বুখারী, হাদীস 6069
এই হাদীস আমাদেরকে এমন এক ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয়, যেখানে উম্মতের মাঝে গোপন পাপ স্বাভাবিক হয়ে যাবে।
আজকের বাস্তবতা যেন এই ভবিষ্যদ্বাণীর জীবন্ত প্রমাণ।
—
📱 সোশ্যাল মিডিয়ায় দরবেশ, বাস্তবে ফিতনার ফেরিওয়ালা
জনাব, আপনাকে বলতেই হয়—
রাতের অন্ধকারে চ্যাট আর দিনের আলোতে দাওয়াত!
এই দ্বিচারিতা কি আল্লাহর কাছে গোপন আছে?
বোরকা পরা মেয়ের আইডি দেখলেই ইনবক্সে ঢুকে যাওয়া
“আখলাক দেখে ভালোবাসি” বলে রাতভর নোংরা বার্তা চালাচালি
এরপর সকালে পোস্ট: “সুচরিত্রা স্ত্রী চাই, যে জান্নাতে নিয়ে যাবে”
এ কেমন দ্বীনদারি?
—
💔 হালাল প্রেম: পোশাকে ইসলামী, বাস্তবে শরিয়তবিরোধী
আজকাল এক ভয়ঙ্কর টার্ম চালু হয়েছে:
“হালাল প্রেম”
— পার্কে বসে কথা বলা, হোটেলে খাওয়া, কিন্তু যদি হিজাব, হাতমোজা, পা মোজা থাকে—তবে নাকি সব হালাল!
> “আল্লাহ বাহ্যিক অবস্থা নয়, তোমাদের অন্তর ও আমল দেখেন।”
—সহীহ মুসলিম, হাদীস 2564
কথা হচ্ছে,
পোশাক ইসলামি হলে পাপ কি বৈধ হয়ে যায়?
—
📚 কওমি মাদ্রাসা থেকেও ফিতনা শুরু — চিন্তার বিষয়
একটি ফেসবুক গ্রুপ দেখা গেল:
“পাঞ্জাবীওয়ালা বনাম বোরকাওয়ালী”
— সদস্যদের অধিকাংশই আলেম ও মহিলা মাদ্রাসার ছাত্রী!
দিনের আলোতে তাফসীর, রাতের অন্ধকারে ইনবক্স!
একেকজন ছাত্র একাধিক মেয়ের সঙ্গে “হালাল” সম্পর্ক চালাচ্ছে
এটাই কি ইসলামের চেহারা?
> “তোমরা এমন কথাও বলো না যা তোমরা নিজে করো না।”
—সূরা আস-সাফ, ২
—
⚠️ আখেরাতের দাওয়াত দিয়ে দুনিয়ার প্রেম?
এখন দেখা যায়,
একজন আলেম স্ট্যাটাস দিচ্ছেন:
“আমি এমন স্ত্রী চাই, যে জান্নাতে নিয়ে যাবে”
— অথচ সে নিজেই রাতভর দেখেছে অশ্লীল কনটেন্ট!
এবং কথা বলেছে একাধিক বোরকাওয়ালীর সঙ্গে ইনবক্সে!
> “তোমরা কি মনে করো, তোমাদের অন্তরের খবর আল্লাহ জানেন না?”
—সূরা আল বাকারাহ, ৭৪
—
🕯️ দাওয়াতের নাম ধরে শরীরী সম্পর্ক — দীন আজ কোথায়?
ভাই,
বোরকা পরা ছবিতে ৫০ জন ‘আলেম’ কমেন্ট করছেন: “মুহতারামা”, “সম্মানিতা”, “নূরের ঝলক”
একজন দরবেশনী স্ট্যাটাস দিলে—ইনবক্সে ঝড় বয়ে যায়
এটাই কি ‘তাকওয়ার সমাজ’?
—
🔚 উপসংহার: সত্যিকারের দরবেশ হওয়া কঠিন
মানুষের সামনে দরবেশ সেজে ফেসবুকে তসবিহের ছবি দেওয়া সহজ।
কিন্তু রাতের একাকীত্বে তাকওয়া রক্ষা করে জীবন চালানো সত্যিকারের চ্যালেঞ্জ।
রাসূল ﷺ ভবিষ্যদ্বাণী করেছেন:
> “মানুষ পশুর মতো হয়ে যাবে”
— অর্থাৎ তারা তাদের বিবেক, দ্বীন, লজ্জাশীলতা হারাবে।
🛑 তাই মনে রাখুন:
> কেয়ামতের আগে উম্মতের গোপন পাপ বেড়ে যাবে।
প্রকাশ্যে দীন, গোপনে ফিতনা — এ দ্বিচারিতা ধ্বংসের পূর্বাভাস।