Akhiruzzaman

“ফিলিস্তিনের কান্না আর আমাদের নিস্পৃহতা: মাহদী ছাড়া কি থামবে এই গণহত্যা?

Will This Genocide Ever Stop Without the Arrival of Imam Mahdi?

"ফিলিস্তিনের কান্না আর আমাদের নিস্পৃহতা: মাহদী ছাড়া কি থামবে এই গণহত্যা?

ফিলিস্তিনে গণহত্যা ও মাহদীর আগমনের প্রেক্ষিতে আমাদের ভূমিকা   

ফিলিস্তিনে চলমান গণহত্যা কি ইমাম মাহদীর আগমন ছাড়া থামবে না? এই লেখায় উঠে এসেছে জাতীয়তাবাদের অভিশাপ, মুসলিম উম্মাহর নিস্ক্রিয়তা ও এক মহাবিপ্লবের প্রয়োজনীয়তা।

এই গণহত্যা কি ইমাম মাহাদীর আগমন ছাড়া থামবে না?

জানেন আমি কাদের কথা বলছি? শেষ জামানায় পৃথিবীর সর্বশেষ খেলাফতের মেরাজের স্মৃতি বিজড়িত শহর ফিলিস্তিনের ভূমির সেসব ভাই-বোনদের কথা বলছি। যাদের নাম নিতে গেলেও একটা বিশেষ গুষ্টির চরম আপত্তি। কিন্তু ওয়াল্লাহি আমাদের সেসব ভাইয়েরা একে একে পৌঁছে যাচ্ছে মর্যাদার আসনে।

দুটি ঘটনার হৃদয়কে ভেঙ্গে চুরমার করে দিয়েছে,আপনারা ও হয়তো সেসব দৃশ্যগুলো দেখে ব্যাকুল হয়েছেন

১. একটা ছোট্ট মেয়ে বয়স সম্ভবত আট অথবা নয় এমন হবে। খাবারের জন্য, একটু খাবারের জন্য ত্রান সরবরাহকারীদের কে বলতেছে আঙ্কেল আমার পাত্রটুকু ফুরিয়ে দিন প্লিজ, একবার নয় একাধিকবার বলেছে। একটা ছোট্ট মেয়ে যে এখনো তার মায়ের কোলে থাকার কথা, কিন্তু ক্ষুধার যন্ত্রণা কেমন হলে সে এভাবে ব্যাকুল হয়ে খাবার চাইতে পারে। পরে কি হয়েছে জানেন? মেয়েটা খাবার না পেয়ে অসহায়ের মত আত্মসমর্পণ করে বসে পড়েছে ! সে খাবার পায় নি।সবদিক থেকে মানুষ কোণঠাসা হয়ে গেলে, একা হয়ে গেলে যেভাবে ক্রন্দন করে মেয়েটিও সেভাবে কেঁদেছিল। কিন্তু কেউ তার কান্নায় সাড়া দেয়নি। জানি না তার বাবা মা হয়তো আল্লাহর মেহমান হয়ে গেছে!!
আর সে জান্নাতি ফুলটির আঙ্কেল আঙ্কেল বলে ডাকার মাধ্যমে আমাদের সবার বিবেক খুন হয়েছে তা আরেকবার প্রমাণিত হয়ে গেছে।

২. একটা ছোট্ট শিশু বয়স ১১ / ১২ হবে তার আহত মা কোন এক ক্যাম্পে ক্ষতবিক্ষত হয়ে বিধ্বস্ত অবস্থায় শুয়ে আছে । আর সেই ছোট্ট শিশু রক্তের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝেমধ্যে আমরা বলি না ছবি কথা বলে?

ভাইয়েরা জাতীয়তাবাদ আমাদের গোটা উম্মাহকে বিভক্ত করে দিয়েছে। আমরা অন্ধ,বিবেকহীন, বধির হয়ে গেছি। আমি গত দুই এক দিনের দুটি ঘটনা আপনাদের বললাম, অথচ এমন হাজারো হৃদয়বিদারক ঘটনা সেখানে নিয়মিত ঘটে যাচ্ছে, কিন্তু যেন আমাদের কারো কিছু যায় আসে না। রক্তের ব্যাগ হাতে সে ছেলেটির ছবি কি বলে জানেন।

ছবিটি যেন আত্ম চিৎকার করে বলে। ওমর রাদিয়াল্লাহুর বিজয় করা ভূমি, সালাউদ্দিন আইয়ুবীর বিজয়ী করা ভূমি, মেরাজের স্মৃতি বিজড়িত সেই পবিত্র ভূমির মুসলমান ভাই-বোনদের কেউ নাই, কেউ নাই, কেউ নেই আল্লাহ ছাড়া।

জানেন আমার ভয় হয়, সত্যি ভয় হয়!!! তারা একে একে জান্নাতের দিকে ছুটে যাচ্ছে!! আর আমাদের জন্য কঠিন সময় ঘনিয়ে আসছে।

অনেক ভেবেচিন্তে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। লিখে রাখুন ইনশাআল্লাহ। এই শতাব্দীতে আল্লাহ তাদেরকে বিজয়ের আসনে বসাবেন যারা কোন বর্ডার কে পরোয়া করবে না। এমন একজন নেতার আগমন প্রয়োজন যে জাতীয়তাবাদের বাহিরে গিয়ে, সর্বোচ্চ ঝুঁকি জেনেও মুসলমানদের রক্ষার্থে নিজের দেশের মানুষকে নিয়ে লড়াইয়ের ময়দানে প্রবেশ করবে। এ চাড়া মুক্তি নেই, মুক্তি নেই ফিলিস্তিনের ভূমির ও।
প্রিয় ভাই ও বোন।জাতীয়তাবাদ ও গণতন্ত্র গোটা জাতির জন্য অভিশাপ হয়ে গেছে। এসব থেকে আমাদের বের হবার পথ খুঁজতে হবে।

এমন একটি দল তো পৃথিবীতে অবশ্যই আছে যারা এসবের তোয়াক্কা করে না। আল্লাহ তাদের বরকত দান করুন, আল্লাহ তাদের নেতৃত্বে আমাদেরকে ময়দানে কবুল করুন। হে তরুণ সেসব ভাইদের জন্য যদি তোমার কিছু করার নাই থাকে অন্তত তাদেরকে সমর্থন,বিশুদ্ধ তাওহীদ এবং পাঁচ ওয়াক্ত সালাতকে গ্রহণ কর এবং তাদের জন্য দোয়া করতে ভুলোনা। না হয় কঠিন পাকড়াও হওয়ার জন্য প্রস্তুত থাকো ।

রাসুল সা : বলেন : যখন মানুষ জুলুম দেখে এবং তা প্রতিরোধ না করে, তখন আল্লাহর আজাব সবাইকে গ্রাস করে ফেলে—অপরাধী ও নিরপরাধ নির্বিশেষে।”সুনান আবু দাউদ (হাদীস ৪৩৩৯):
ইবন কাইয়্যিম (রহ.) বলেন: “যখন কোনো জাতি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয় না, তখন আল্লাহ সেই জাতিকে অপমানিত করেন এবং তাদের উপর অন্য জাতিকে আধিপত্য দান করেন।”

শেষ করবো সেই আশা নিয়ে। রাসুল সা: বলেন
“আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের ওপর অটল থাকবে। যারা তাদের পরিত্যাগ করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর আদেশ (কিয়ামত বা বিজয়) এসে যায়, আর তারা সে অবস্থায় থাকবে।”📘 সহীহ বুখারী (হাদীস ৭৪৬০), সহীহ মুসলিম (হাদীস ১৫৬)

📍 বর্ণনায় জায়গার উল্লেখ:
কিছু বর্ণনায় এই সত্যবাদী দলের অবস্থান সম্পর্কেও বলা হয়েছে। যেমন:
“وَهُمْ بِأَقْطَارِ الشَّامِ” “তারা শামের পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে।” 📘—মু’জাম আল-তাবারানী (আল-মু’জাম আল-কবীর), সহীহ হিসেবে অনেক আলেম গ্রহণ করেছেন।

আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ অটল অবিচল রাখুন। আমাদের বিবেকের চক্ষু খুলে দিন……..

সাইদুল ইসলাম সজীব ০৯/০৭/২০২৫

Proin ullamcorper pretium orci. Donec nec scelerisque leo. Nam massa dolor, imperdiet nec consequat a, congue id sem. Maecenas malesuada faucibus finibus. Donec vitae libero porttitor laoreet sapien aultrices.

Tags :
ইসলামিক,উম্মাহ,খেলাফত,তাওহীদ,ফিলিস্তিন,মাহদী,সত্যবাদী_দল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top