বাণিজ্য যুদ্ধ থেকে পারমাণবিক সংঘাত: বিশ্ব কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে?

বাণিজ্য যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ ও মালহামাতুল কুবরা | একটি বিশ্লেষণ
সাম্রাজ্যবাদীদের বাণিজ্য যুদ্ধ কি পরমাণু যুদ্ধের পূর্বাভাস? ডলারের পতন, চীনের উত্থান এবং হাদিসের আলোকে আগামীর পৃথিবী নিয়ে একটি গভীর বিশ্লেষণধর্মী ব্লগ পোস্ট।
বাণিজ্য যুদ্ধ থেকে মালহামাতুল কুবরা: বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ]
বর্তমানে বিশ্ব এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ, অন্যদিকে পরমাণু যুদ্ধের হুমকি। এই পরিস্থিতি আমাদের এক অনিবার্য পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।
বাণিজ্য যুদ্ধ যখন পরমাণু যুদ্ধের পূর্বাভাস
মনে রাখবেন সাম্রাজ্যবাদীদের বাণিজ্য যুদ্ধের লড়াই সম্ভাব্য পরমাণু যুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ ধর্মীয় যুদ্ধ হবে না, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মালহামাতুল কুবরা হয়ে যুদ্ধগুলো ধর্মীয় যুদ্ধে পরিণত হবে।
ডলার ব্যবস্থার পতন ও পশ্চিমা গণতন্ত্রের ভবিষ্যৎ
পশ্চিমা গণতন্ত্র এবং ডলার ব্যবস্থার পতনের সময় গনিয়ে এসেছে তার একটা আওয়াজ শোনা যাচ্ছে অলরেডি। রাষ্ট্রগুলো এখন দুটি ব্লক এ অবস্থান করতেছে যদিও মুসলমানরা সেই হিসেবে এখনো শক্তিশালী হতে পারে নাই।
চীন বনাম আমেরিকা: বাংলাদেশকে কেন্দ্র করে ভূ-রাজনীতি
তবে চায়না ব্লক পরাশক্তির দৌড়ে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে যা আমেরিকার মাথা খারাপ হওয়ার কারণ। সমাজতন্ত্রের পতনের পরে গণতন্ত্রের উত্থান সেই গণতন্ত্রের রাষ্ট্র চাইবে না চায়নার মত কেউ পরাশক্তি হিসেবে নেতৃত্ব দিক।
আর এ জন্য আমেরিকার চায়নাকে কোনঠাসা করতে বাংলাদেশ, পাকিস্তান, আরকান, ও আফগানিস্তানের শক্তিশালী হতে হবে। আজকে তারা বাগরার চাচ্ছে কালকে চাইবে চট্টগ্রাম। আমাদের দেশীয় শত্রুর বাহিরে আন্তর্জাতিক শক্তির বিষয়ে সচেতন হতে হবে। খেলা একদম পরিষ্কার লোকাল বলে কিছু নেই সবকিছু এখন গ্লোবাল।
হাদিসের আলোকে আগামীর বিশ্বযুদ্ধ ও বিজয়
একটা স্বস্তির হাদিস পড়েন : নাফি’ ইবনু ’উতবাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: তোমরা ’আরব উপদ্বীপে যুদ্ধ অভিযান চালাবে এবং আল্লাহ তা’আলা তোমাদেরকে তাতে বিজয়ী করবেন। অতঃপর পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাতেও আল্লাহ তা’আলা তোমাদেরকে জয়যুক্ত করবেন। তারপর রূমকদের (রোমানদের) বিরুদ্ধে যুদ্ধ করবে, এটাতেও আল্লাহ তা’আলা তোমাদেরকে জয়যুক্ত করবেন। অবশেষে তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, তাতেও আল্লাহ তা’আলা তোমাদেরকে বিজয়ী করবেন। (মুসলিম)
সহীহ: মুসলিম ৩৮-(২৯০০), মুসনাদে আহমাদ ১৫৪১, সহীহুল জামি’ ২৯৬৯, সহীহ ইবনু হিব্বান ৬৬৭২, আল মু’জামুল কাবীর লিত্ব তবারানী ১৮০১, আল মু’জামুল আওসাত্ব ৩৬৯১।