দক্ষিণ এশিয়ার আগামী রাজনীতিতে বিএনপির সম্ভাব্য অবস্থান, ইসলামপন্থীদের জন্য করণীয়, এবং গ্লোবাল সাম্রাজ্যবাদের চ্যালেঞ্জ। জিওপলিটিকস ও ইসলামী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ।
/bnp-islamic-politics-analysis-south-asia-2025
NCP কে অদৃশ্য জায়গা থেকে পৃষ্ঠপোষকতা করা বান্দরগুলোর চেয়ে খালেদা জিয়া ও মরহুম প্রেসিডেন্ট জিয়া তুলনামূলকভাবে অনেক কম ইসলামবিদ্বেষী।
আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে, খালেদা জিয়া ধর্মবিদ্বেষী নন। তবে তাকে ইসলামের সিপাহসালারও বলা যাবে না।
—
NCP বনাম বিএনপি – সচেতন সমর্থন প্রয়োজন
NCP-এর সঙ্গে বিএনপির যখন দ্বন্দ্ব দেখা দেয়, তখন বুঝেশুনে অবস্থান নিতে হবে।
বিএনপির বিরুদ্ধে তড়িঘড়ি করে অবস্থান নেওয়া ঠিক হবে না।
বরং তাদেরকে পর্যবেক্ষণে রাখুন।
তৃণমূল বিএনপির দিকে চিন্তা করলে, আমি শুধু গজবই দেখি।
কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে খালেদা জিয়া ও তারেক জিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—তা দেখার অপেক্ষায় থাকুন।
—
বিএনপির ভবিষ্যৎ – অপ্রাসঙ্গিক হয়ে পড়বে?
আমার স্পষ্ট বিশ্লেষণ হলো, দক্ষিণ এশিয়ার আগামী রাজনীতিতে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কেন বলছি জানেন?
কারণ, এখন আর কেবল লোকাল রাজনীতি নেই—সব কিছু গ্লোবালাইজড হয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষণ করতে হলে কোরআন-হাদিসের আলোকে, সাথে বিশ্ব রাজনীতি ও জিও-পলিটিকস মিলিয়ে বিশ্লেষণ করতে হবে।
—
গুরুত্বপূর্ণ খবর: দক্ষিণ এশিয়া বাণিজ্যিক যুদ্ধের মুখে
দক্ষিণ এশিয়া ইতোমধ্যেই এক ভয়াবহ বাণিজ্যিক যুদ্ধে প্রবেশ করেছে।
এটা শুধু বাণিজ্যিক পর্যায়েই থেমে থাকবে না—ভয়াবহ রাজনৈতিক ও সামরিক সংকটের দিকে এগোবে।
এখানে সাম্রাজ্যবাদীদের আধিপত্য রোধে আমাদের প্রস্তুত হতে হবে।
—
নতুন নেতৃত্বের প্রয়োজন এবং বিএনপির ভূমিকা
সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো নতুনত্ব।
নতুন নেতৃত্ব প্রয়োজন, বিএনপিকে নয়।
কারণ, সাম্রাজ্যবাদীদের খুশি করতে হলে আপনাকে জাতীয়তাবাদ বিরোধী এবং একই সাথে ইসলামবিদ্বেষী হতে হবে।বিএনপির জাতীয়তাবাদ, খালেদা জিয়া ও তারেক জিয়ার রাজনৈতিক অবস্থান কী হবে তা এখনো স্পষ্ট নয়।তবে মনে হচ্ছে, এত পুরনো একটি দল ও জিয়া পরিবার সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত করবে না।
—
বিএনপি যদি ফিরে আসে – তাহলে কী হবে?
দেখার বিষয় বিএনপির জাতীয়তাবাদ, কিংবা খালেদা জিয়া, তারেক জিয়ার রাজনৈতিক স্ট্যান্ড কি হয়। আমার কাছে মনে হচ্ছে এত পুরাতন একটা দল জিয়া পরিবার সাম্রাজ্যবাদীদের সাথে মাথা নোয়াবে না। নতুন কাউকে সামনে আসতে হবে। আর যদি ও বিএনপি এ রোলে আসে। তাহলে লিখে রাখুন ইসলাম পন্থীদের সাথে বিএনপি’র কঠিন পাইট হবে, এবং তা হতেই হবে।
যদি বিএনপি নতুন ভূমিকায় ফিরে আসে, তাহলে ইসলামপন্থীদের সাথে তাদের কঠিন সংঘর্ষ হবে—এবং তা হওয়া সময়ের ব্যাপার মাত্র।
তখন শুরু হবে হক ও বাতিলের চূড়ান্ত দ্বন্দ্ব।বিএনপি আসলেও অথবা অন্য কেউ আসলেও। এখন মনোযোগের বিষয় হচ্ছে, বিএনপিকে কিভাবে মোকাবেলা করা হবে, অথবা অন্য কেউ আসলে তাদের মোকাবেলার প্রস্তুতি কি হবে এ বিষয়ে ভাবা উচিত।
—
ফেসবুক যুদ্ধ নয়, প্রস্তুতি দরকার বাস্তব লড়াইয়ে
ভাইয়েরা, ফেসবুক যুদ্ধ থেকে বেরিয়ে আসুন।
আমার কথা অনেকের মাথার উপর দিয়ে যাবে জানি।
কিন্তু আপনি যদি হকের অনুসারী হয়ে থাকেন, তাহলে বুঝে নিন—লড়াইটা শুধু দেশীয় ইসলামবিদ্বেষীদের নয়, বরং বিশ্ব পরাশক্তির বিরুদ্ধেও।
লড়াইটা কঠিন। কাজ অনেক।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন।
—
সাইদুল ইসলাম সজীব
২০/০৫/২০২৫
আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আখিরুজ্জামান ব্লগ সাইট একটি অলাভজনক দাওয়ার মাধ্যম। আমরা উম্মাহকে ঐক্যবদ্ধ এবং সত্য তুলে ধরার জন্য বদ্ধপরিকর । এই ফিতনার জামানায় অনেকেই (ভুল সাইটের লেখা পড়ে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট হচ্ছেন) আমরা আপনাদের সাথে সত্যের পথে আছি ।
আপনি আমাদের এই পথ চলাকে সহজ করতে চাইলে আমাদেরকে মাসিক ডোনেশন করতে পারে। স্পন্সারশিপ অথবা আপনার প্রতিষ্ঠানের হালাল বিজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। যাতে আমরা আমাদের রিচার্জগুলো সহজভাবে চালিয়ে যেতে পারি। এ জামানায় দাওয়াহ্র খেদমতে অর্থের অনেক প্রয়োজন।
আমাদের সাথে যোগাযোগ করবেন যেভাবে আমাদের মেইল করুন
: Sayedulsojib500@gmail.com
অথবা আমাদের টেলিগ্রাম :
t.me/sojib_14